, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধ বন্ধের মধ্যস্থতায় সৌদি সফরে চীনের বিশেষ দূত

  • বার্তাডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৫৩ পড়া হয়েছে

ইরান যুদ্ধ বন্ধের মধ্যস্থতার অংশ হিসেবে সৌদি আরব সফর করেছেন চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ঝাই জুন । তিনি বলেছেন, উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অবিরাম চেষ্টা করতে রিয়াদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক বেইজিং।

চীনকে সৌদি আরবের ভালো বন্ধু ও অংশীদার হিসাবে বর্ণনা করেন তিনি। সফরকালে তিনি সৌদির আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেন।

ঝাই জুন বর্তমান আঞ্চলিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করা উচিত নয়। নিরীহ বেসামরিক মানুষ ও সামরিক নয়—এমন লক্ষ্যবস্তুতে যেকোনো হামলার নিন্দা করা উচিত।

চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার বিষয়ে বেইজিংয়ের আহ্বান পুনর্ব্যক্ত করেন ঝাই জুন।

জনপ্রিয়

যুদ্ধ বন্ধের মধ্যস্থতায় সৌদি সফরে চীনের বিশেষ দূত

প্রকাশের সময় : ০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬